Friday, September 25, 2026
Homeবাংলাদেশহবিগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার চান্দপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—মোহাদ্দিছ খান (২০), ও শেখ নয়ন মিয়া (২০)।

ওসি জানান, মোহাদ্দিছ ও নয়ন মোটরসাইকেলে চন্ডি রামগংগা চা বাগান এলাকায় ঘুরতে যান। ফেরার পথে অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

Most Popular