Friday, September 25, 2026
Homeখেলাএশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের চমক

এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের চমক

ম্যাচজুড়েই আফগানিস্তানকে চাপে রেখেছে নেপাল।
আর সেই চাপের ফলও এসেছে হাতে-নাতে। এশিয়ান গেমসের ক্রিকেটে আফগানিস্তানকে হারিয়ে চমক দেখিয়েছে নেপাল। ছোট লক্ষ্য তাড়ায় নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নিয়েছে দলটি।  

শুক্রবার করগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নেপাল। টস জিতে আগে ব্যাট করা আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০২ রান তুলতে পারে। জবাবে ১৭.৩ ওভারেই প্রয়োজনীয় রান তুলে ম্যাচ জিতে নেয় নেপাল।

আগে ব্যাট করে কোনোমতে একশ পার করতে পারে আফগানরা। শুরু থেকেই আফগান ব্যাটারদের চাপে রাখে নেপালের বোলিং। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে আফগানিস্তানকে বড় সংগ্রহ গড়ার সুযোগ দেয়নি তারা। নেপালের হয়ে কুশল ভুর্তেল চারটি এবং ললিত রাজবংশী তিনটি উইকেট নেন।

আফগানিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৩০ রান করে করেছেন ফয়সাল খান আহমাদজাই ও নাজিবউল্লাহ জাদরান। নাঙ্গেয়ালিয়া খান করেন ১৭ রান। এই তিনজন ছাড়া আফগানিস্তানের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

১০৩ রানের ছোট লক্ষ্য তাড়ায়ও খুব বেশি সমস্যায় পড়তে হয়নি নেপালকে। যদিও দুই ওপেনার ফিরে যান দলীয় ১২ রানেই। এরপর সানদিপ জোরা ৩৪ রান করে দলকে জয়ের পথে এগিয়ে দেন। অধিনায়ক রোহিত পৌডেল করেন ৩৩ রান। দীপেন্দ্র সিং আইরি যোগ করেন ১৫ রান। তাদের ব্যাটে ভর করে ১৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে নেপাল।

Most Popular