Thursday, September 24, 2026
Homeখেলাচোটে এশিয়ান গেমস শেষ সাইফউদ্দিনের

চোটে এশিয়ান গেমস শেষ সাইফউদ্দিনের

এশিয়ান গেমস শুরুর আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে ক্রিকেট ইভেন্ট থেকে ছিটকে গেলেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডভ (বিসিবি)।

১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। এরপর শারীরিক পরীক্ষা ও এমআরআই করানো হলে চোট ধরা পড়ে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, সুস্থ হয়ে ফিরতে সাইফউদ্দিনের প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

বায়েজিদুল বলেন, ‘সুস্থ হয়ে ফিরতে তাঁর প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন হবে।’

সাইফউদ্দিনের এশিয়ান গেমসে খেলতে না পারার বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জানিয়েছে বিসিবি। তার জায়গায় একজন ক্রিকেটার নেওয়া হবে। তবে এ জন্য গেমস কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে।

এখনও সাইফউদ্দিনের বিকল্প চূড়ান্ত করতে পারেনি বিসিবি। সোমবার দ্য ডেইলি স্টারকে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমরা এখনো কোনো বিকল্প নির্ধারণ করিনি। বিসিবি ও বিওএর সঙ্গে আলোচনা করব। তবে প্রাথমিক দলে থাকা খেলোয়াড়দের মধ্য থেকেই একজনকে নিতে হবে।’

 

Most Popular