Friday, September 25, 2026
Homeখেলা৩০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে টি-টোয়েন্টিতে অভিষেকের রেকর্ড

৩০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে টি-টোয়েন্টিতে অভিষেকের রেকর্ড

দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে তাণ্ডব চালিয়ে বৃহস্পতিবার মাত্র ৩০ বলে সেঞ্চুরি হাঁকালেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। টেস্ট খেলুড়ে কোনো দেশের ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম শতরানের নতুন রেকর্ড গড়লেন তিনি।

বাঁহাতি এই ব্যাটার পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও নিউজিল্যান্ডের ফিন অ্যালেনকে। ২০২৪ সালে নাইরোবিতে গাম্বিয়ার বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন রাজা। আর চলতি বছরের শুরুর দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে তার পাশে বসেছিলেন অ্যালেন। কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যালেনও শতক ছুঁয়েছিলেন সমানসংখ্যক বলে।

দশম ওভারে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের বলে কট বিহাইন্ড হয়ে থামেন অভিষেক। তার বিস্ফোরক ইনিংসে আসে ১০৮ রান। ৩৪ বল মোকাবিলায় নয়টি চারের সঙ্গে ১১টি ছক্কা মারেন তিনি।

Most Popular