Thursday, September 24, 2026
Homeবাংলাদেশফেনীতে ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৮

ফেনীতে ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৮

ফেনীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বুধবার দিবাগত মধ্যরাতের পর ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম চাড়িপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন হাজারী রোড এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। কিছুক্ষণ স্লোগান দিয়ে তারা নিজেরাই ছত্রভঙ্গ হয়ে যান।

পরে ফেনী মডেল থানা-পুলিশ শহরের সালাহউদ্দিন মোড় এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হয়েছেন ফখরুল ইসলাম (২৩), ইমাম হোসেন (২৪), শহিদুল ইসলাম স্বাধীন (২৩), রোহান পাটোয়ারী (২৩), ফখর (২২), মো. তানিম (২২), গোলাম রাব্বি (২৩) ও নুর ইসলাম (২২)।

এ ঘটনায় ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোতাহের হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ফেনীর পুলিশ সুপারের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Most Popular