Thursday, September 24, 2026
Homeবাংলাদেশনেত্রকোণায় হাওরে ডুবে ২ শিশুর মৃত্যু

নেত্রকোণায় হাওরে ডুবে ২ শিশুর মৃত্যু

নেত্রকোণার খালিয়াজুরীতে বাড়ির পাশে হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর গ্রামের জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুর মিয়া ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

মৃত ওবায়দুল্লাহ (৫) ওই গ্রামের সেলিম মিয়ার ছেলে এবং শাহাদত (৪) সেকুল মিয়ার ছেলে।

পুলিশ ও মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে দুই শিশু জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলছিল। একপর্যায়ে তারা পাশের হাওরের পানিতে পড়ে যায়।

পরে শিশুদুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

খালিয়াজুরী থানার ওসি নাসিরউদ্দিন বলেন, ‘আইনি কার্যক্রম শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Most Popular