Thursday, September 24, 2026
Homeবাংলাদেশকবি সৈয়দ তাকি মোহাম্মদ আর নেই

কবি সৈয়দ তাকি মোহাম্মদ আর নেই

উর্দু সাহিত্যের বিশিষ্ট কবি সৈয়দ তাকি মোহাম্মদ (বুড্ডান সাহেব) আর নেই। 

গতকাল শুক্রবার রাত ৮টায় তিনি পুরান ঢাকার সাত রওজা মহল্লার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, পাঁচ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আজ শনিবার বাদ জোহর হোসেনী দালান ইমামবাড়ায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সাত রওজার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। 

১৯৫০ সালের ১৪ জানুয়ারি পুরান ঢাকার সাত রওজা মহল্লার মুঘল পরিবারে জন্মগ্রহণ করেন সৈয়দ তাকি মোহাম্মদ। তার বাবা নবাব সৈয়দ আলী মোহাম্মদ (ছোট্টন) ছিলেন ঢাকার বিশিষ্ট জমিদার।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর বাদ মাগরিব পুরান ঢাকার হোসেনী দালানে এবং বাদ এশা সাত রওজা খাজা নেহাল মসজিদে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে।

 

 

 

 

Most Popular