Sunday, July 12, 2026
Homeখেলামেসির অ্যাসিস্টে ম্যাক অ্যালিস্টারের গোল, প্রথমার্ধ শেষে এগিয়ে আর্জেন্টিনা

মেসির অ্যাসিস্টে ম্যাক অ্যালিস্টারের গোল, প্রথমার্ধ শেষে এগিয়ে আর্জেন্টিনা

পুরো বিশ্বকাপ ও বাছাইপর্ব মিলিয়ে কোনো ম্যাচেই আগে গোল হজম করেনি সুইজারল্যান্ড। তবে আর্জেন্টিনার বিপক্ষে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি তারা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের একমাত্র গোলে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা। গোলের অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। 

ম্যাচের শুরুতে বল দখলের লড়াইয়ে সুইজারল্যান্ড এগিয়ে থাকলেও গোলের দেখা পেয়েছে আর্জেন্টিনাই। ১০ মিনিটের মাথায় মেসির নিখুঁত কর্ণার থেকে হেডে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে নেন ম্যাক অ্যালিস্টার। চলতি বিশ্বকাপে এটি তার প্রথম গোল। 

গোল পাওয়ার পর মাঝমাঠে বল ধরে রেখে খেলার চেষ্টা করেছে আর্জেন্টিনা। বেশিরভাগ সময় বল সুইসদের পায়ে থাকলেও আর্জেন্টাইন রক্ষণভাগে খুব একটা ত্রাস তৈরি করতে সক্ষম হয়নি মুরাত ইয়াকিনের দল। ৩২ মিনিটে ব্রিল এম্বোলো একটি সুযোগ পেয়েছিলেন বটে, তবে লিসান্দ্রো মার্টিনেজ ও এমিলিয়ানো মার্টিনেজকে ফাঁকি দিতে পারেননি তিনি। 

Most Popular