Wednesday, July 8, 2026
Homeবাংলাদেশদেওয়ানগঞ্জে নকলের দায়ে ৫ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

দেওয়ানগঞ্জে নকলের দায়ে ৫ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আজ সোমবার উপজেলার দেওয়ানগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃতরা সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে চারজন ছেলে ও একজন মেয়ে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র দ্য ডেইলি স্টারকে বলেন, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জাহুরুল হোসেন কয়েকজন পরীক্ষার্থীর কাছে নকলের কাগজ পান। এ ছাড়া এক শিক্ষার্থী পরীক্ষার হলের বাইরে প্রস্তুত করা উত্তরপত্র ব্যবহার করার চেষ্টা করেন। পরে পরীক্ষা বিধিমালা অনুযায়ী ইউএনও ওই পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন।

ইউএনও শাহ জাহুরুল হোসেন ডেইলি স্টারকে বলেন, পরীক্ষা কেন্দ্রে নকল বা কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কেন্দ্র নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। এ নজরদারি অব্যাহত থাকবে।

Most Popular