Sunday, July 5, 2026
Homeবাংলাদেশময়মনসিংহে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা

ময়মনসিংহে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা

ময়মনসিংহে এক যুবকের ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাজীব আহম্মেদ রুবেল (৩৫) ওরফে কাইল্যা রুবেল রামকৃষ্ণ মিশন রোডের একটি ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় ও পরিবারের বরাতে পুলিশ জানায়, অজ্ঞাত কয়েকজন রুবেলের ঘরে ঢুকে প্রথমে বাঁশ দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে তার গলা কেটে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রুবেলকে কেন এবং কী কারণে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো মামলা হয়নি বলে জানান পুলিশ সুপার।

Most Popular