Sunday, July 5, 2026
Homeবাংলাদেশগাজীপুরে ট্রলিচাপায় শিশুর মৃত্যু

গাজীপুরে ট্রলিচাপায় শিশুর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের চরসমানিয়া গ্রামে ট্রলিচাপায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার চরসমানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ২ বছর বয়সী আব্দুল্লাহ ওই গ্রামের শহিদুল ইসলামের ছোট ছেলে।

আজ রোববার সকালে কাপাসিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বজলুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, সারা দিন ট্রলি চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন শিশুটির বড় ভাই।

তিনি বলেন, ট্রলি নিয়ে বাড়ির আঙিনায় প্রবেশের সময় পরিবারের সদস্যদের সঙ্গে ছোট্ট আব্দুল্লাহ আনন্দে বড় ভাইয়ের কাছে ছুটে যায়। এ সময় অসাবধানতাবশত সে ট্রলির চাকার নিচে পড়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Most Popular