Saturday, July 4, 2026
Homeবাংলাদেশগোপালগঞ্জে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক কারাগারে

গোপালগঞ্জে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক কারাগারে

গোপালগঞ্জে তৃতীয় শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক ভ্যানচালককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

অভিযুক্ত রিয়াজুল শেখ (৪৩) কোটালীপাড়া উপজেলার পূর্ণবর্তী গ্রামের বাসিন্দা এবং পেশায় ভ্যানচালক।

আজ শনিবার ধর্ষণচেষ্টা মামলায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহামুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধর্ষণচেষ্টার ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা গতকাল শুক্রবার রাতে থানায় মামলা করেছেন।

শিক্ষার্থীর বাবা সাংবাদিকদের বলেন, ‘শুক্রবার বিকেলে আমার মেয়ে বাড়ির পাশে খেলছিল। এসময় ভ্যানচালক রিয়াজুল শেখ তাকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে আশেপাশের লোকজন দেখে ফেলে এবং আটক করে পুলিশে খবর দেয়।’

Most Popular