Tuesday, June 16, 2026
Homeবাংলাদেশশ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক

শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে অভিযুক্ত আনোয়ার মিয়াকে (৪২) স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল আল মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেয়েটির বাবা বলেন, ‘সকাল ৭টার দিকে আমার মেয়ে মক্তবে যাওয়ার পথে অভিযুক্ত আনোয়ার তাকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে সে সেখান থেকে পালাতে সক্ষম হয়। পরে মেয়েকে কবরস্থানের কাছে পাওয়া যায়। সেখানে এলাকার লোকজনের কাছে সে ঘটনাটি জানায়। পরে স্থানীয়রা আনোয়ার মিয়াকে আটক করে পুলিশকে খবর দেয়।’

ওসি আব্দুল আল মামুন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে এসেছি। আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি কার্যক্রম শুরু হবে।’

Most Popular