Monday, June 15, 2026
Homeবাংলাদেশবিকেলে নিখোঁজের পর রাতে মিললো শিশুর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ

বিকেলে নিখোঁজের পর রাতে মিললো শিশুর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার টাঙ্গাটি গ্রামে কংস নদীর তীর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের বরাতে শফিকুল বলেন, গতকাল বিকেলে শিশুটি বাড়ি থেকে বের হয়। পরে আর ফেরেনি। রাতে কংস নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শিশুকে হত্যা করে কংস নদীর তীরে ফেলে রাখা হয়।

‘এ ঘটনায় শিশুটি বাবা অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে,’ যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।

Most Popular