Sunday, June 14, 2026
Homeবাংলাদেশচট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আমিরাবাদ নতুন বাজার এলাকায় দোহাজারী-কক্সবাজার রেলপথে এ ঘটনা ঘটে। 

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. টিপু (১৮) কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকার মো. শাহজাহানের ছেলে।

ওসি রফিকুল জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেসের ধাক্কায় টিপু গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টিপুর বাবা মো. শাহজাহান ডেইলি স্টারকে বলেন, ‘প্রায় ১৫ দিন আগে কাজের সন্ধানে নানা বাড়িতে এসেছিল টিপু। এভাবে তাকে হারাব, কখনো কল্পনাও করিনি।’

‘সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে,’ বলেন ওসি রফিকুল।

Most Popular