Tuesday, November 24, 2026
Homeবাংলাদেশকক্সবাজারে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কক্সবাজারে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থানার ফকিরাবাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাত উল মাজদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ। দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—চকরিয়ার খুটাখালীর বাসিন্দা শাহাব উদ্দিন (৪৩) ও বান্দরবানের লামার সাইফুল ইসলাম (২৪)। সাইফুল পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

ওসি সিফাত উল মাজদার বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।

তিনি বলেন, চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।

Most Popular