Tuesday, October 6, 2026
Homeবাংলাদেশডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। চলতি বছর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর আগে গতকাল নয়জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন।    

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৮১ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুইজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুইজন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকা, ঢাকা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে ছয়জন নারী ও চারজন পুরুষ।

Most Popular