Thursday, October 1, 2026
Homeবাংলাদেশদুই জেলায় ১১ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৯

দুই জেলায় ১১ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৯

জামালপুর, শেরপুর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় তাদের কাছ থেকে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর জামালপুর সদর থানায় দায়ের করা একটি মামলার তদন্তে চক্রটির সদস্যদের শনাক্ত করে পুলিশ।

এতে আরও বলা হয়, চলতি সপ্তাহে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে পাঁচজন জামালপুরের ও চারজন শেরপুর জেলার বাসিন্দা।

তারা হলেন, জামালপুরের বাঘাইদ বোর্ডঘর এলাকার নিরব হোসেন, কাটরাবাড়ীর মাহফুজ আহমেদ, রশিদপুর ভাটিপাড়ার রবিউল ইসলাম সোহাগ, মেলান্দহের বরকতউল্লাহ ওরফে সবুজ ওরফে মুনসি ও আবু বকর সিদ্দিক এবং শেরপুর জেলার ওমর ফারুক, সাদ্দাম হোসেন, আব্দুর রাজ্জাক ও আমির হোসেন।

পুলিশ জানায়, বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রির জন্য আবু বকর সিদ্দিকের কাছে পাঠাতেন নিরব হোসেন। পরে সেগুলো আশপাশের এলাকায় বিক্রি করা হতো।

উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকানা যাচাই করে আইনি প্রক্রিয়ায় হস্তান্তরের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন। বৈধ কাগজপত্র যাচাই করে মোটরসাইকেল কেনার আহ্বান জানান তিনি।

Most Popular