Tuesday, May 12, 2026
Homeবাংলাদেশটঙ্গী থেকে নিখোঁজ ৩ শিশুকে বরিশালে উদ্ধার

টঙ্গী থেকে নিখোঁজ ৩ শিশুকে বরিশালে উদ্ধার

গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ হওয়া তিন শিশুকে বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার শিশুরা হলো—মিতু আক্তার (১২), কাইফা (১২) ও ইমাম মাহদী (৫)।

আজ মঙ্গলবার দুপুরে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দীর্ঘ প্রচেষ্টার পর সোমবার সকাল ৬টার দিকে বরিশাল জেলার কাজিরহাট থানার হেশাম উদ্দিন বাজার এলাকা থেকে তিন শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

গত ৯ মে বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ ব্যাংকপাড়া এলাকা থেকে তারা নিখোঁজ হয়।

শিশুদের স্বজনরা টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশের একটি দল উদ্ধার অভিযান শুরু করে।

ওসি আরও বলেন, ‘ঘটনাটি কীভাবে ঘটেছে ও শিশুদের সেখানে যাওয়ার পেছনের কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

Most Popular