Tuesday, August 18, 2026
Homeবাংলাদেশএলিফ্যান্ট রোডে শপিং ব্যাগ থেকে ককটেল-সদৃশ বস্তু উদ্ধার

এলিফ্যান্ট রোডে শপিং ব্যাগ থেকে ককটেল-সদৃশ বস্তু উদ্ধার

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় পড়ে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে ককটেল-সদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত ১০টার দিকে বাটা সিগন্যালের কাছে নিউ মার্কেটমুখী রাস্তায় স্থানীয়রা ব্যাগটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, রাত ১০টা ৫ মিনিটে তারা খবর পান।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, খবর পেয়ে আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং টেপ দিয়ে মোড়ানো চারটি গোলাকার বস্তু দেখতে পায়। এরপর আমরা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দিই।

তিনি আরও জানান, বস্তুগুলো ককটেল নাকি অন্য কিছু, তা নিশ্চিত হতে সিটিটিসি পরে সেগুলো পরীক্ষার জন্য নিয়ে যায়।

Most Popular