Sunday, November 22, 2026
Homeবিনোদনহেমন্তের সন্ধ্যায় অদিতি-বাপ্পার গানে মুগ্ধতা

হেমন্তের সন্ধ্যায় অদিতি-বাপ্পার গানে মুগ্ধতা

হেমন্তের স্নিগ্ধ সন্ধ্যায় গানে মুগ্ধ করলেন সংগীতশিল্পী অদিতি মহসীন ও বাপ্পা মজুমদার।

গুলশান সোসাইটির উদ্যোগে আজ শনিবার রাজধানীর গুলশান লেকপার্কে অনুষ্ঠিত হয় ‘গানে গানে হেমন্ত সন্ধ্যা’ শীর্ষক গানের আসর।

অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রসংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী অদিতি মহসীন। একে একে গেয়ে শোনান ‘আনন্দধারা বহিছে ভুবনে’, ‘একটু কেবল বসতে দিও’, ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’, ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’সহ বেশ কয়েকটি গান।

এরপর মঞ্চে আসেন সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। শুরুতেই তিনি গেয়ে শোনান ‘বৃষ্টি পড়ে অঝোর ধারায়’।

বাপ্পা মজুমদারের কণ্ঠ ও গিটারের সুরে তৈরি হয় মুগ্ধকর আবহ। প্রিয় শিল্পীর সঙ্গে গলা মেলান উপস্থিত দর্শকরাও।

গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, হেমন্ত আমাদের আনন্দ-উচ্ছ্বাসের ঋতু। মাঠে সোনালি ধান আর কৃষকের মুখে থাকে হাসি। নানা উৎসবের মধ্য দিয়ে আমরা এসব উদযাপন করি। এটি আমাদের সংস্কৃতির অংশ। কিন্তু আমরা সেই সংস্কৃতি ভুলতে বসেছি। তাই হেমন্তকে স্মরণে রাখতেই এ আয়োজন।

 

Most Popular