Sunday, August 16, 2026
Homeবাংলাদেশহাম ও উপসর্গে মৃত্যু ৯০০ ছাড়াল

হাম ও উপসর্গে মৃত্যু ৯০০ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। 

এ নিয়ে চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৯০২।

আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নতুন করে মারা যাওয়া ৮ শিশুকেই সন্দেহভাজন হাম রোগী হিসেবে তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর ফলে চলতি বছরে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৮০৩। আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৭২৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় আরও ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮০০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জন। তাদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৮৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

Most Popular