Sunday, July 26, 2026
Homeবাংলাদেশস্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

দুপুরে ঢাকার শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচির রয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শেষে তিনি রাষ্ট্রপ্রধানের নিয়মিত দাপ্তরিক কাজ সম্পাদনের জন্য বঙ্গভবনে যাবেন।

মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গত শুক্রবার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে স্পিকারের নিকট পদত্যাগপত্র জমা দেন সাহাবুদ্দিন।

Most Popular