সাইবার নিরাপত্তা (সংশোধনী) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের জন্য পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের (পিআইডি) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কমিটি খসড়া আইনটি পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মন্ত্রিপরিষদ বিভাগ এরইমধ্যে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
