Saturday, August 15, 2026
Homeবাংলাদেশরোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডার নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের ব্লক এইচ/২৯ এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. জুবায়ের (৩৪) উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টের রহমত উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, জুবায়ের ক্যাম্পে আরসার কমান্ডার হিসেবে পরিচিত ছিলেন। হামলাকারীরা প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য। মোসা হারুনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল জুবায়েরকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে তিন থেকে চারটি গুলি লাগে। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্প-সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদে  শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

 

 

 

Most Popular