Saturday, October 3, 2026
Homeখেলারান উৎসবের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা ধরে রাখল ভারত

রান উৎসবের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা ধরে রাখল ভারত

ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত একই তালে রান তুলল ভারত। অভিশেক শর্মা ও তিলক বর্মার বিস্ফোরক ফিফটিতে দুইশ ছাড়ানো পুঁজি পেল তারা। বিশাল লক্ষ্য তাড়ায় পাকিস্তানের শুরুটা হলো নড়বড়ে। পরবর্তীতে হাসান নওয়াজ অসাধারণ এক ইনিংস খেললেও তা কেবল তাদের হারের ব্যবধানই কমাতে পারল।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ফাইনালে ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টে সোনা ধরে রাখল ভারত। জাপানের নিশিনে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১১ রান তোলে ভারত। জবাবে পুরো ওভার খেলে পাকিস্তান করতে পারে ৬ উইকেটে ১৯২ রান।

এশিয়ান গেমসের এই ইভেন্টে দুবার অংশ নিয়ে দুবারই স্বর্ণ পদক জিতল ভারত। ২০২৩ সালে অনুষ্ঠিত সবশেষ আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে আফগানিস্তানকে পরাস্ত করে।

বিস্তারিত আসছে…

Most Popular