Saturday, November 28, 2026
Homeবাংলাদেশরাজধানীর উত্তর বাড্ডা ও পল্লবীতে বাসে আগুন

রাজধানীর উত্তর বাড্ডা ও পল্লবীতে বাসে আগুন

রাজধানীর উত্তর বাড্ডা ও পল্লবীতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এসব ঘটনা ঘটে।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশনস) আজহারুল ইসলাম জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে আলিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

তিনি আরও জানান, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিক তদন্ত অনুযায়ী দুর্বৃত্তরা যাত্রীবেশে বাসে উঠে আগুন ধরিয়ে দেয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত ৯টা ৫০ মিনিটে তারা আগুনের খবর পান। পরে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পল্লবী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ এ ঘটনার খবর পায়।

তিনি জানান, মিরপুর-১১ নম্বরের ৯ নম্বর রোডে দাঁড়িয়ে থাকা মধুমতি পরিবহনের বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

তিনি আরও জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

Most Popular