Tuesday, July 7, 2026
Homeবাংলাদেশরাঙ্গামাটিতে পাহাড় থেকে গাছের গুড়ি পড়ে নিহত ১

রাঙ্গামাটিতে পাহাড় থেকে গাছের গুড়ি পড়ে নিহত ১

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ের ওপর থেকে গাছের বড় একটি গুড়ি মাথায় পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সকালে বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধের নাম লক্ষ্মীবিলাশ চাকমা (৭০)। তিনি পশ্চিম লাইল্যাঘোনা এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় লোকজন জানায়, সকালে লক্ষ্মীবিলাশ চাকমা গরুর খড়ের স্তূপে জমে থাকা পানি সরানোর জন্য একটি নালা কাটছিলেন। এ সময় পাহাড়ের ওপর থেকে একটি বড় গাছের গুড়ি তার ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, গাছের গুড়ি মাথায় পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। পাহাড়ধসের কোনো ঘটনা ঘটেনি।

তিনি বলেন, উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Most Popular