Sunday, June 14, 2026
Homeবাংলাদেশরাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম মাসুদুল হক মাসুদ (৪০)। তিনি উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানিয়েছে, মাসুদ সক্রিয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে আছে এবং নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে।

হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে রাউজান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, সশস্ত্র অপরাধীরা মাসুদের মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির আঘাতে তার মাথার খুলি উড়ে গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Most Popular