Tuesday, May 12, 2026
Homeবিদেশযুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বন্ধে আলোচনা শুরুর শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় এমন মন্তব্য করেছেন ট্রাম্প।

সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি এখন এমন এক অবস্থায় আছে, যেন একজন চিকিৎসক এসে বলছেন, “স্যার, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় এক শতাংশ।”

তিনি বলেন, আলোচনা পুরোপুরি ভেঙে না পড়লেও পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন পর্যায়ে পৌঁছেছে।

এর আগে মার্কিন প্রস্তাবের জবাবে ইরানের দেওয়া শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার তিনি শর্তগুলোকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দেন।

Most Popular