মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশনে আজ বুধবার তিন ঘণ্টা কোনো ট্রেন থামবে না।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা মো. আহসান উল্লাহ শরিফী দুপুরে জানান, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাবি স্টেশনে কোনো ট্রেন থামবে না।
যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’। ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল।
