Thursday, June 18, 2026
Homeবাংলাদেশমানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জ সদর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রাসেল (২৭) ও আরাফাত (২০)।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্য ডেইল স্টারকে সেলিম মাতব্বর বলেন, মুরগি বহনকারী একটি খালি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চারজন গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাসেল ও আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত শাহ আলম (৩০) ও সাগর (২২) হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Most Popular