Thursday, July 2, 2026
Homeবাংলাদেশবুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন। এ সফরে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।

আজ বুধবার চীনের স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটি জানানো হয়েছে।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় সকালে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নেন।

পরে কড়া নিরাপত্তার মধ্যে প্রধানমন্ত্রী শাংরি-লা হোটেল থেকে একটি গাড়িতে করে রেলওয়ে স্টেশনে পৌঁছান। 

Most Popular