Sunday, August 16, 2026
Homeবাংলাদেশবরিশালে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা পড়ে শিক্ষক আহত

বরিশালে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা পড়ে শিক্ষক আহত

বরিশালের উজিরপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে ছাদের পলেস্তারা খসে এক শিক্ষকের ওপর পড়েছে। এতে তিনি আহত হয়েছেন।

গতকাল সোমবার উপজেলা সদরের সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো শিক্ষার্থী আহত হয়নি।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার ক্লাস নিচ্ছিলেন সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম। হঠাৎ শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে তার মাথার ওপর পড়ে। এতে তিনি আহত হন। এরপর তাকে চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনার পর আতঙ্ক দেখা দিলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কক্ষ থেকে ছুটে বাইরে বেরিয়ে যায়। এরপর থেকে ওই শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ভবনটি ১৯৬০ সালে নির্মিত। এটি অনেক পুরোনো ভবন। ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খুলে পড়ে একজন শিক্ষক আহত হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ জেড জাহিদুল ইসলাম জানান, তিনি ঘটনাটি মাত্র শুনেছেন। একজন শিক্ষক চিকিৎসাধীন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Most Popular