প্রথম দুই ম্যাচে পয়েন্ট খোয়ানোর ধাক্কা সামলে গা ঝাড়া দিয়ে উঠল বেলজিয়াম। গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল তারা। অন্য দিকে নাটকীয়তায় ভরা ম্যাচে ইরান-মিশর ড্র করায় গোল গড়ে পিছিয়ে দ্বিতীয় হলো মিশর। আলোচিত দল ইরান প্রতি ম্যাচেই একটি করে পয়েন্ট পেয়ে সেরা তৃতীয় হওয়ার বিবেচনায় থাকল অপেক্ষায়।
ভ্যানকুভারে বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে গুঁড়িয়ে দেয় বেলজিয়াম। গোল পান লিন্দ্রো ট্রেসার্ড, কেভিন ডি ব্রুইনা, রোমেলো লুকাকু ও আলেক্সিস সায়েলেমায়েকার্স। নিউজিল্যান্ডের হয়ে গোল করেন এলিজাহ জাস্ট।
এই জয়ে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হলো ইউরোপের দল। ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করা মিশরের পয়েন্টও পাঁচ। তবে গোল গড়ে পিছিয়ে দ্বিতীয় তারা।
সিয়াটলে একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে হয় তুমুল লড়াই, অন্তিম সময়েও চলে নাটকীয়তা। শুরুতে পিছিয়ে পড়ার পর পেনাল্টি মিস করা ইরান পরে সমতায় ফেরে। ১-১ গোলে সমতায় থাকা ম্যাচ চলছিল শেষের দিকে। যোগ করা সময়ে দারুণ গোল করে শোজা খলিলজাদেহ মাতেন উল্লাসে। নকআউটে ওঠার আনন্দে তখন মাতোয়ারা ইরান। কিন্তু খানিক পর ভিএআর পরীক্ষা করার পর অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। শেষ রূপান্তর বা শেষ মুহূর্তেও ইরানের আরেকটি শট বারে লেগে ফিরে এলে খানিক আগের হাসি মিলিয়ে কান্নায় ভেঙে পড়ে দলটি। তৃতীয় সেরা দলগুলোর একটি হয়ে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ এখনো আছে এশিয়ার দলটির। সেজন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বিস্তারিত আসছে…
