Wednesday, June 17, 2026
Homeবাংলাদেশবগি থেকে বিচ্ছিন্ন ইঞ্জিন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বগি থেকে বিচ্ছিন্ন ইঞ্জিন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে গফরগাঁওয়ের মশাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ধরে এই রুটে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, জামালপুর এক্সপ্রেসের ইঞ্জিনের হুক ভেঙে বগি থেকে ইঞ্জিন আলাদা হয়ে যাওয়ায় আপাতত এই রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। খবর পাওয়ার পরপরই ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিকল্প ইঞ্জিনটি এসে পৌঁছালে দ্রুতই এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

  

Most Popular