Tuesday, June 30, 2026
Homeবাংলাদেশপুরান ঢাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে নিহত ১

পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে নিহত ১

রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিলের সময় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেলে এ ঘটনায় গুরুতর আহত ওই ব্যক্তিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, আজ বিকেল ৫টার দিকে বাংলাবাজারে তাজিয়া মিছিলের সময় ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। তার বয়স প্রায় ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।

নিহতের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, নিহতের হাত, পা ও পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
 

Most Popular