Saturday, July 4, 2026
Homeবাংলাদেশনরসিংদীতে কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদীতে কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদীর মনোহরদী উপজেলায় কাভার্ড ভ্যানচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালককে আটক করেছে পুলিশ।

শনিবার উপজেলার রাত ৮টা ৪৫মিনিটে উপজেলার একদুরিয়া ইউনিয়নের নোয়াদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মাসিকুর রহমান লিটন (৪৮) বেলাবো উপজেলার বিন্নাবাইদ এলাকার সুরুজ মিয়ার ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী লিটন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Most Popular