Saturday, July 25, 2026
Homeবাংলাদেশনড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, আটক ১

নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, আটক ১

নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার অভিযোগে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্তের নাম রবিউল শিকদার (৩৫)।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে চাচাতো বোনকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে রবিউলের বিরুদ্ধে। তার ঘর থেকে শিশুটির মরদেহ পাওয়া যায়।

এর পর থেকে রবিউলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক আসিফ আকবর জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

তিনি বলেন, ‘শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল ও ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Most Popular