Saturday, August 22, 2026
Homeখেলাদুর্দান্ত বোলিং ছয় উইকেট নিয়ে বাংলাদেশকে লড়াইয়ে ফেরালেন শরিফুল

দুর্দান্ত বোলিং ছয় উইকেট নিয়ে বাংলাদেশকে লড়াইয়ে ফেরালেন শরিফুল

মিচেল স্টার্কের বাঁহাতি পেসে ৬৪ রানে গুটিয়ে যাওয়ার মাঝে ব্যাট হাতে দলের সর্বোচ্চ রান করেছিলেন শরিফুল ইসলাম। বল হাতে নিয়ে নিয়েও বাঁহাতি পেসে তিনিও বুঝিয়ে দিলেন সামর্থ্য। অস্ট্রেলিয়ার ব্যাটারদের কাবু করে নিলেন ছয় উইকেট নিলেন তিনি।

ম্যাকাইতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে উইকেট পড়ল ১৭টি। বাংলাদেশকে স্রেফ ৬৪ রানে গুটিয়েও স্বস্তিতে নেই অজিরা। শরিফুলের পেসে ১৫১ রানে ৮ উইকেট ফেলে দিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার লিড ৮৭ হয়েও গেলেও ম্যাচে এখনো আছে নাজমুল হোসেন শান্তর দল। ৮ উইকেটের ছয়টাই নিয়েছেন শরিফুল। 

দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামা অজিরা প্রথম উইকেট হারায় ২২ রানে। তাসকিন আহমেদের বলে ফেরেন ম্যাট রেনশো। এরপর বাকিটা শরিফুল ঝলক। 

ট্রেভিস হেড ও মারনাশ লাবুশানেকে পর পর ফিরিয়ে ৪১ রানে ৩ উইকেট গেলেন তিনি। চতুর্থ উইকেটে স্টিভেন স্মিথ-ক্যামেরন গ্রিন মিলে গড়েন ৭৭ রানের জুটি। 

তখন মনে হচ্ছিল ব্যাট করার জন্য বেশ ভালো হয়ে গেছে উইকেট। দলের ভীষণ প্রয়োজনে নতুন স্পেলে ফিরেই সাফল্য পান শরিফুল। তার ইনস্যুঙ্গার অফ স্টাম্পে পড়ে খানিকটা ভেতরে ঢুকছিলো। স্মিথ শাফল করে সরে খেলে পায়ে লাগান। আম্পায়ার ধর্মসেনা আবেদনে সাড়া দেয়ায় রিভিউ নেন স্মিথ, তাতে দেখা যায় অল্পের জন্য তা আঘাত হেনেছে স্টাম্পে। 

মাঝে মেহেদী হাসান মিরাজের বলে আলেক্স কেয়ারি উইকেট ছুঁড়ে দিলে পঞ্চম উইকেট হারায় অজিরা। এরপর বাউ ওয়েবস্টার, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে পর পর ফিরিয়ে দেন শরিফুল। 

 

বিস্তারিত আসছে 

Most Popular