Tuesday, August 18, 2026
Homeবাংলাদেশদীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন।

মঙ্গলবার রাত ১০টা ২৭মিনিটি ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

হাসপাতালের কাস্টমার কেয়ার নির্বাহী আবদুল্লাহ আল মুহিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তৌফীক নাওয়াজ দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন।

Most Popular