Sunday, August 16, 2026
Homeবাংলাদেশঢাকায় নারীদের জন্য বিশেষ বাস চালু মঙ্গলবার

ঢাকায় নারীদের জন্য বিশেষ বাস চালু মঙ্গলবার

নারীদের জন্য ঢাকার রাস্তায় চালু হচ্ছে গোলাপি রঙের ‘মহিলা বাস সার্ভিস’।

আজ রোববার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১৮ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্ধোধন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে নারীদের জন্য এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে।

এই বাসের চালক ও কন্ডাক্টরও হবেন নারী।

Most Popular