Tuesday, June 30, 2026
Homeবাংলাদেশঝুলিয়ে পেটানোর মন্তব্য: খুলনার অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

ঝুলিয়ে পেটানোর মন্তব্য: খুলনার অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

বিতর্কিত মন্তব্যের জেরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

অতিরিক্ত উপমহাপরিদর্শক (সংস্থাপন) রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

সম্প্রতি খুলনার লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওই বিতর্কিত মন্তব্য করেন রাশিদুল ইসলাম খান। সেই মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এ সিদ্ধান্ত নেয় পুলিশ সদর দপ্তর।

ভিডিওতে রাশিদুল ইসলাম খানকে বলতে শোনা যায়, অপরাধীদের বিষয়ে কোনো তথ্য জনগণ পুলিশকে দেওয়ার পর তা যদি ফাঁস হয়, তাহলে তিনি কথা দিচ্ছেন, সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে ঝুলিয়ে দেবেন। আর জনগণ তাকে পিটিয়ে মারবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। পুলিশের নিম্নপদস্থ অনেক কর্মকর্তা সামাজিক মাধ্যমে এর প্রতিবাদ জানান।

Most Popular