Monday, July 6, 2026
Homeবাংলাদেশজামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—মো. রাশেদুর রহমান ওরফে পাপ্পু (৩০), মো. বিজু মিয়া (৩৬), মো. বাদশা মিয়া (৩৫), মো. জুয়েল মিয়া (৩৫), মো. আশরাফুল ইসলাম (৪০), জসিম এবং আসমত।

আজ সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অন্য আসামি মো. ইদ্রিস আলীকে খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৫ মে রাতে বকশীগঞ্জ উপজেলা থেকে ওই গৃহবধূকে অপহরণ করে একটি পরিত্যক্ত বাড়িতে নেওয়া হয়। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

ঘটনার পর ওই নারী বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

Most Popular