Saturday, August 15, 2026
Homeবাংলাদেশজানা গেল সৌদিতে আগুনে মৃত ১৬ বাংলাদেশির প্রাথমিক পরিচয়

জানা গেল সৌদিতে আগুনে মৃত ১৬ বাংলাদেশির প্রাথমিক পরিচয়

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে ১৬ প্রবাসী বাংলাদেশির প্রাণ গেছে।

তাদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুইজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন।

মৃতদের মধ্যে আছেন নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামানিক, পিতা- মো. সাইদুর রহমান; মো. কলিমউদ্দিন, পিতা- মৃত বজলুর প্রামানিক; মো. মোহন ও মো. সুমন, পিতা-গুফফার প্রামানিক এবং খরস্রোতা গ্রামের মজিদুল, পিতা- মজনু রয়েছেন। এছাড়া উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল এবং সাদনগর গ্রামের সাগর। একই উপজেলার মিনহাজের গ্রামের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম এবং খাজুরা গ্রামের সাব্বিরও আগুনে মারা গেছেন। আরেকজন হলেন রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম, ডাংগাপাড়া এলাকার শ্যামল। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মৃতদের পরিচয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।

Most Popular