Saturday, June 13, 2026
Homeবাংলাদেশজাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

আজ মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ভোটে তিনি নির্বাচিত হন।

ফলাফল অনুযায়ী, মোট ১৯০ ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের কূটনীতিক আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট।

সবশেষ ১৯৮৬-৮৭ সালে এই মর্যাদাপূর্ণ পদটি বাংলাদেশের হয়েছিল। সেবার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন সামনে রেখে এ ভোট অনুষ্ঠিত হয়। 
এবারের অধিবেশন শুরু হবে ৮ সেপ্টেম্বর।

Most Popular