চট্টগ্রামের হজরত শাহ আমানত (রহ.)-এর মাজার থেকে একটি ককটেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে জেলরোড এলাকায় মাজারের উঠান থেকে তাদের আটক করা হয়।
তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, মাজারের ভেতরেই ওই দুই ব্যক্তি অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে তাদের আটক করে এবং ককটেল উদ্ধার করে।
তিনি বলেন, বম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেলটি হেফাজতে নিয়েছে আটক ব্যক্তিদের নাশকতার উদ্দেশ্য ছিল। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
মাজারের কয়েকশ গজ দূরেই রয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
