Saturday, November 28, 2026
Homeবাংলাদেশচট্টগ্রামে ট্রেনে অগ্নিসংযোগ

চট্টগ্রামে ট্রেনে অগ্নিসংযোগ

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাছে ঢাকাগামী একটি ট্রেনের দুটি সিটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে কদমতলী ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় ঢাকা মেইল ট্রেনে এ ঘটনা ঘটে।

স্টেশনমাস্টার আবু জাফর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুর্বৃত্তরা ট্রেনের একটি বগির দুটি সিটে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য ও অন্যান্য কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে পাঁচ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।’

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসপি তহুরা জান্নাত বলেন, ‘স্টেশনে প্রবেশের আগে সিগন্যালে প্রায় ৫০ মিনিট দাঁড়িয়েছিল ট্রেনটি। এই সুযোগে কেউ আগুন দেয়।’

সাধারণত প্রতিদিন রাত ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ঢাকা মেইল ট্রেন।

আগুন দেওয়ার ঘটনায় ট্রেনটি দেরিতে ছাড়ে বলে জানান স্টেশনমাস্টার আবু জাফর।
 

Most Popular