Monday, August 17, 2026
Homeবাংলাদেশগাজীপুরে রেললাইনে পড়েছিল নারী-পুরুষের খণ্ডিত মরদেহ

গাজীপুরে রেললাইনে পড়েছিল নারী-পুরুষের খণ্ডিত মরদেহ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেললাইন থেকে নারী ও পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার বিকেলে উপজেলার ইজ্জতপুর রেলস্টেশনের কাছে থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নারীর নাম রিনা আক্তার। তবে নিহত পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শ্রীপুর রেলস্টেশনের মাস্টার শামিমা জাহান ডেইলি স্টারকে বলেন, ‘রেললাইনে দুইজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে রেলওয়ে পুলিশ।’

 

 

Most Popular