Friday, July 3, 2026
Homeবাংলাদেশখুলনায় দুর্বৃত্তের গুলিতে স্কুলশিক্ষার্থী আহত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে স্কুলশিক্ষার্থী আহত

খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে এক স্কুলশিক্ষার্থী আহত হয়েছে।

আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু সেখানে গুলির ঘটনার তেমন কোনো আলামত পাওয়া যায়নি। স্থানীয়রাও জানিয়েছেন, তারা গুলির শব্দ শোনেননি। তবে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় এক স্কুলশিক্ষার্থী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক সদস্য স্থানীয়দের বরাতে জানান, নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ওই শিক্ষার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার পায়ে বিদ্ধ হয়। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Most Popular